প্রকাশিত: Tue, Mar 28, 2023 11:58 PM আপডেট: Fri, Jun 5, 2026 4:07 AM
আগামী সপ্তাহে পদ্মা সেতুতে পরীক্ষামূলক বিশেষ ট্রেন চলবে
সালেহ্ বিপ্লব: পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় বাংলাদেশ রেলওয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার রেললাইন স্থাপন করছে। এই রুটে যুক্ত হচ্ছে মুন্সীগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও নড়াইল জেলা। ২০২৪ সালের জুন নাগাদ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। আর আগামী জুনের মধ্যেই পদ্মা সেতুতে রেলচলাচল শুরু করা যাবে, জানিয়েছেন প্রকল্প পরিচালক প্রকৌশলী আফজাল হোসেন।
প্রকল্পে ব্যয় হচ্ছে ৩৯ হাজার ২৪৬ কোটি ৭৯ লাখ টাকা। এর মধ্যে চীনের এক্সিম ব্যাংক ২১ হাজার ৩৬ কোটি ৭০ লাখ টাকা ঋণ হিসেবে দিয়েছে। চীন সরকার মনোনীত ঠিকাদারী প্রতিষ্ঠান চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড প্রকল্পটি বাস্তবায়ন করছে। মূল সেতুতে পাথরবিহীন রেলপথ বসানোর কাজ প্রায় শেষ। প্রকল্প পরিচালক বলেন, আমরা ইতোমধ্যে মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত রেলপথের ৯৯ শতাংশ কাজ শেষ করেছি। আমরা আশা করছি আগামী সপ্তাহে মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত বিশেষ ট্রেন পরীক্ষামূলকভাবে চালানো হবে।
তিনি জানান, এর আগে ফরিদপুরের ভাঙ্গা থেকে শরীয়তপুরের পদ্মা সেতু সংযোগ রেলপথে একটি ট্রেন পরীক্ষামূলকভাবে চালানো হয়েছিল।
প্রকৌশলী আফজাল বলেন, মূল সেতুতে রেল বসানোর পাশাপাশি ঢাকা থেকে মাওয়া এবং ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ বসানোর কাজও দ্রুতগতিতে এগুচ্ছে। নির্ধারিত সময়েই ঢাকা-যশোর সরাসরি রেলযোগাযোগ চালু করা যাবে বলে আমরা আশা করছি।
এই প্রকল্পটির মাধ্যমে ঢাকা-যশোর-খুলনার মধ্যে ২১২.০৫ কিলোমিটার সংক্ষিপ্ত রুট এবং বিকল্প রেলপথ সংযোগ স্থাপন করা হবে। সম্পাদনা: এল আর বাদল
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী